ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত এক ও ট্রেনে কেটে নিহত এক ব্যক্তি – dainikprothombarta    
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত এক ও ট্রেনে কেটে নিহত এক ব্যক্তি

মোঃ জাহাঙ্গীর আলম,দিনাজপুর দক্ষিণ জেলা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৩৯ Time View

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ও ৩জন আহত হয়েছে। কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী সামসুল হক (৭০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ভ্যানের অপর ৩ যাত্রী গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহ¯পতিবার সকাল পোনে ৮টার দিকে ফুলবাড়ী-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের বারোকোনা নামক স্থানে এ ঘটনা ঘটে। পেশায় একজন জেলে নিহত সামসুল হক পার্বতীপুর উপজেলার হরিরামপুর আবাসনের বাসিন্দা।

তার পিতার নাম মৃত মজিবর রহমান। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, দিনাজপুরগামী ঢাকা মেট্রো-ন ২০-২৪০১ কাভার্ডভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটানিচালিত ভ্যানকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ভ্যানের ৩ যাত্রী শফিকুল (৫০), মাবুদ (৩২) ও রফিকুলকে (৩১) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ফুলবাড়ি থেকে দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, কাভার্ডভ্যানটির চালক ও সহকারী পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

অপর দিকে রেললাইনের পাশে বসে থাকা এক ব্যক্তি ট্রেন আসলে হটাত উটে দৌড় দিয়ে রেললাইন পার হওয়ার চেস্টা করলে ট্রেনের সঙ্গে ধাক্কাখেয়ে পড়ে যায় এবং তার পা কেটে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন।

নিহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৭০) বাড়ি নবাবগঞ্জ উপজেলার শালঘরিয়া গ্রামে। নিহতের পারিবারিক সুত্রে যানাযায় তিনি একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। তার মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই তার পরিবারের লোকজন এসে মৃতদেহ বাড়িতে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102