পাটগ্রামে শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পুনরায় চেয়ারম্যান নির্বাচিত বাবুল – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

পাটগ্রামে শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পুনরায় চেয়ারম্যান নির্বাচিত বাবুল

মোহাম্মদ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৬৭ Time View

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই মোঃ রুহুল আমীন বাবুল বেসরকারিভাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে লালমনিরহাট জেলার (হাতীবান্ধা ও পাটগ্রাম) দুইটি উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পাটগ্রাম উপজেলায় মোঃ রুহুল আমীন বাবুল (আনারস) প্রতিক নিয়ে ৫৬ হাজার ১ শত ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ওয়াজেদুল ইসলাম শাহীন (ঘোড়া) প্রতিক নিয়ে পান মাত্র ৯ শত ৩৫ ভোট।
এই উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোঃ মোফাজ্জল হোসেন লিপু (টিউবওয়েল) প্রতিক নিয়ে ২৯ হাজার ১শত ৩৬ ভোট এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে রেজওয়ানা পারভীন (ফুটবল) প্রতিক নিয়ে ২৬ হাজার ২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ওই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৯৮ জন এবং ভোট কাস্ট হয় ৫৭ হাজার ৪ শত ৩১ টি।

এর আগে, বৃহস্পতিবার (২ মে) দুপুরে চেয়ারম্যান প্রার্থী মোঃ ওয়াজেদুল ইসলাম শাহীন(ঘোড়া মার্কা) তার নিজের ফেসবুক প্রোফাইলের টাইমলাইনে একটি ভিডিও বার্তায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর ফলে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102