আজ স্বাধীনতার পদকপ্রাপ্ত শ্রমিক নেতা ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টারের ২০তম মৃত্যুবার্ষিকী – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

আজ স্বাধীনতার পদকপ্রাপ্ত শ্রমিক নেতা ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টারের ২০তম মৃত্যুবার্ষিকী

মাহাবুল ইসলাম গাজীপুর:
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১২৯ Time View

আজ স্বাধীনতার পদকপ্রাপ্ত শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ২০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে স্মৃতি পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে স্মরণসভা, আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল, গণভোজ ও তবারক বিতরণ।

এছাড়া সকাল থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। বিকালে মিলাদ, দোয়া মাহফিল ও তবারক বিতরণ এবং স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাসহ সহযোগী সংগঠনের নেতারা অংশ নেবেন।

ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে দুইবার সংসদ সদস্য ছিলেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে সন্ত্রাসীরা নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102