ছাত্রনেতা হুমায়ুন খানের শেষ বিদায়ে হাজার মানুষের ঢল – dainikprothombarta    
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার বাসন থানার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নারী নির্যাতন ও অস্ত্র মামলার ৫ আসামী গ্রেফতার একরাতে ১৭টি পানবরজ ভাঙচুর কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড

ছাত্রনেতা হুমায়ুন খানের শেষ বিদায়ে হাজার মানুষের ঢল

মোঃ আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৭৮ Time View

কুমিল্লা: মুরাদনগর উপজেলার বাঙ্গবা বাজার থানাধীন কবিতীর্থ দৌলতপুর গ্রামের কৃতি সন্তান ও রাজনীতিবীদ নিহত হুমায়ুন কবির খানকে শনিবার বিকেলে দাফন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

হুমায়ুন কবির খান মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সচিব, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সদস্য ও মুরাদনগর উপজেলার আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার আসর নামাজের পর দৌলতপুর কবি নজরুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল, আতিকুর রহমান হেলাল, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, ভিপি জাকির হোসেন, কামাল উদ্দিন খন্দকার, শেখ জাকির, হাজী আনিস খান, খায়ের ভুইয়া, সাংবাদিক সাইফুল ইসলাম।

ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবলু আলী খানের উপস্থাপনায় জানাজা অনুষ্ঠানে উপজেলা নাগরিক ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সাইফুল আলম মামুন, সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহেদুল আলম সাহেদসহ হাজার হাজার মানুষের ঢল নেমে আসে।

এদিকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার এমপি এক বিবৃতিতে ছাত্রনেতা হুমায়ুন কবির খান’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102