গাজীপুরে হাসপাতালের ১২ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গাজীপুরে হাসপাতালের ১২ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

মাহাবুল ইসলাম গাজীপুর:
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৯৯ Time View

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ১২ তলার দেয়ালের পাশের ফাঁকা স্থান দিয়ে ১০ তলায় পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৩ মে) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জিল্লুর রহমান (৭০)। তিনি গাজীপুরের কাপাসিয়া থানার দরদরিয়া এলাকার কাসেম আলীর ছেলে। জিল্লুর রহমান ওই হাসপাতালের ১২তলার মেডিসিন বিভাগের বারান্দায় চিকিৎসাধীন ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনা তদন্তে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যবিসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক মো. কামরুল ইসলাম জানান, শুক্রবার রাতে ১২ তলায় দেয়ালের পাশে দাঁড়িয়ে জিল্লুর রহমান ধূমপান করছিলেন। একপর্যায়ে মাথা ঘুরে দেয়ালের পাশের ফাঁকা জায়গা দিয়ে ১০ তলায় পড়ে যান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী জানান, দেয়ালের পাশের জায়গাটি নেট দিয়ে আটকানো থাকলে এ দুর্ঘটনা ঘটতো না। এক্ষেত্রে হাসপতালে কর্তৃপক্ষের অবহেলা রয়েছে।

হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, দেয়ালের পাশের ফাঁকা স্থানটির বিষয়ে গণপূর্ত বিভাগকে একাধিকবার জানালেও তারা ব্যবস্থা নেয়নি।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিউল করিম রাফি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102