গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুত ৫ বগি, আহত অর্ধশতাধিক – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুত ৫ বগি, আহত অর্ধশতাধিক

মাহাবুল ইসলাম গাজীপুর:
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৬০ Time View

গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে থেমে থাকা একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী অন্য একটি ট্রেন। এতে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। আহত হয় অন্তত অর্ধশতাধিক। ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (৩ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় বন্ধ রয়েছে এ রুটের ট্রেন চলাচল।

স্থানীয়রা জানায়, মালবাহী ট্রেনটি অপেক্ষমাণ অবস্থায় ছিল। এ সময় যাত্রীবাহী ঢাকা-টাঙ্গাইলগামী একটি আন্তঃনগর ট্রেন এসে অপেক্ষমাণ ট্রেনটির পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষে ৫টি বগি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হয়েছেন চালক। তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

সরেজমিন দেখা যায়, ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের বগিগুলোর ভিতরে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ভেতরে কোনো মরদেহ রয়েছে কিনা অথবা আহত কেউ রয়েছে কিনা মূলত সেটাই দেখছেন তারা। তবে দুর্ঘটনার এ বিষয়ে তৎক্ষণাৎ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চায়নি রেল কর্মকর্তাদের কেউ।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পরবর্তীতে ঘটনার বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102