সখিপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা – dainikprothombarta    
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার বাসন থানার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নারী নির্যাতন ও অস্ত্র মামলার ৫ আসামী গ্রেফতার একরাতে ১৭টি পানবরজ ভাঙচুর কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড

সখিপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা

সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি:  মোঃ আবু বকর সিদ্দিক (অপু)
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৯৯ Time View

টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৬ নং কালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল মিয়ার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন তার পরিষদের ৯ ইউপি সদস্য।

বৃহস্পতিবার (২ মে) তারা লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সরকারি বিভিন্ন দপ্তর বরাবর অনাস্থা প্রস্তাব পেশ করেন। এতে তারা ওই চেয়ারম্যানের নানা অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির ফিরিস্তি তুলে ধরে বিষয়গুলো সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

ইউপি চেয়ারম্যান জামাল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, অশ্লীল কথাবার্তা বলা, অসদাচারণ ও অর্থ আত্মসাৎ, চেয়ারম্যান পদে শপথ গ্রহণের পর থেকেই বিদেশ পাঠানোর নামে সাধারণ মানুষদের থেকে টাকা আত্মসাৎ, টিসিবি কার্ড দিয়ে টাকা আত্মসাৎ, ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পের কাজে অনিয়মসহ ১০ টি অভিযোগ ওই অনাস্থা প্রস্তাবে কারণ হিসাবে উল্লেখ করা হয়।

অনাস্থা প্রস্তাব পত্রে উল্লেখ করা হয়, জামাল চেয়ারম্যান ইউপি সদস্যদের সাথে অত্যন্ত খারাপ আচরণ করেন এবং তার ছেলে আলমগীর হোসেন চান প্রায়ই ইউপি সদস্যদের হুমকিধামকি দেন। এমন চেয়ারম্যানের সাথে পরিষদের কাজ নির্বিঘ্নে চালানো সম্ভব হচ্ছে না বলেও তারা লিখিত অনাস্থা প্রস্তাবে উল্লেখ করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ৬ নং কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমার ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবে এই কারণে মিথ্যা একটা অপবাদ দিয়ে আমাদের সম্মান নষ্ট করার চেষ্টা করছে একটি চক্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102