গাজীপুরে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গাজীপুরে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

মাহাবুল ইসলাম গাজীপুর:
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৪৬ Time View

গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া এলাকায় সড়কের পাশ থেকে জসিম মিয়া (২৮) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জসিম মিয়া সুনামগঞ্জের ধর্মপাশা গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি বাসন থানা এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন বলে জানা গেছে।

জিএমপির সদর থানার উপপরিদর্শক বায়োজিদ নেওয়াজ বলেন, বৃহস্পতিবার সকালে চাপুলিয়া এলাকার লোকজন হাঁটতে বের হয়ে সড়কের পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। ফেরার পথেও একই অবস্থায় দেখে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জসিমের মরদেহ উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত তাপমাত্রায় অসুস্থ হয়ে জসিম নামের ওই যুবকের মৃত্যু হয়েছে। মৃরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে লাশে আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন তিনি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102