নাগরপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হল – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নাগরপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হল

  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৬৩ Time View

সখীপুর(টাংগাইল) প্রতিনিধীঃ
মোঃ আবু বকর সিদ্দিক (অপু)

যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মে) সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেন।
শ্রমিক সংগঠনগুলো পৃথক পৃথকভাবে উপজেলা শহরে র‌্যালী বের করে। সন্ধ্যানী লাইফ ইন্স্যুরেন্স এর চেয়ারম্যান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজের সভাপতি নাগরপুর যুব সমাজের আইকন শিল্পপতি রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলার শাখার উপদেষ্টা মজিবুল ইসলাম পান্নার নেতৃত্বে সকল শ্রমিক সংগঠন নিয়ে বিশাল একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে নাগরপুর সরকারি কলেজ মাঠে রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলার শাখার আলোচনা সভায় মিলিত হন।
রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলার শাখার সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল খানের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জল মোল্লা, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ছাতিকুর রহমান খান বিল্পব, যুবলীগের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ভক্ত গোপাল রাজবংশী পিটু, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান এমবি, যুবলীগ নেতা রাজু আহম্মেদ রাজীব, টাঙ্গাইল জেলা অটো রিক্সা অটো টেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখার সভাপতি সাইদুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক ঠান্ডু মিয়া।
এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া প্রকৌশল শ্রমিক ইউনিয়ন, ভাড়ায় চালিত মোটর সাইকেল শ্রমিক ইউনিয়ন, কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, দিনভর নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102