গাজীপুরে তীব্র গরমে বেঁকে গেছে রেললাইন – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

গাজীপুরে তীব্র গরমে বেঁকে গেছে রেললাইন

মোঃ মাহাবুল ইসলাম গাজীপুর:
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২৭২ Time View

গাজীপুরের আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকায় তীব্র গরমে রেললাইন বেঁকে গেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রুটে আপ লাইনের একটা অংশ বেঁকে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ সেখানে মেরামত কাজ শুরু করেছে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান।তিনি জানান, চলমান দাবদাহে অতিরিক্ত গরমে পূবাইল আড়িখোলা এলাকায় অন্তত ১০ ফুট রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পর রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কচুরিপানা, কাঁদামাটি দিয়ে বেঁকে যাওয়া অংশের পাত কিছুটা ঠাণ্ডা করে এবং মেরামত করে।

মেরামতের পর ওই জায়গা পার হয়ে দু’টি ট্রেন গন্তব্যে গেছে এবং ডাবল লাইনের অন্য একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান স্টেশন মাস্টার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102