গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেলে দুদকের অভিযান – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেলে দুদকের অভিযান

মাহাবুল ইসলাম,গাজীপুর:
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৭৫ Time View

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ এপ্রিল) দুদকের সমন্বিত জেলা গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ছিলেন সহকারী পরিচালক মশিউর রহমান ও উপসহকারী পরিচালক প্রান্তিক সাহা।

অভিযান শেষে দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের উপপরিচালক বায়েজীদুর রহমান খান নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন।

তিনি বলেন, দুদকের জরুরি নম্বর ও বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে সোমবার তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালানো হয়েছে। দুদকের তিন সদস্যর একটি টিম এ অভিযান চালায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অভিযোগ সত্য। পূর্ণাঙ্গ তদন্তের জন্য কমিশনে পাঠানো হচ্ছে।

জানা গেছে, হাসপাতালে টেন্ডার প্রক্রিয়া, আউটসোর্সিং জনবল নিয়োগ, সরকারি ওষুধ সরবরাহে গড়মিল রয়েছে। হাসপাতালের নতুন একটি প্রকল্পের মেয়াদ প্রায় শেষ হলেও এখনও নির্মাণ কাজ শেষ হয়নি। অনুমোদন ছাড়াই আসবাবপত্র ক্রয়, অবকাঠামো নির্মাণের আগেই বেশি দামে যন্ত্রপাতি ক্রয়সহ নানা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কিছু কিছু যন্ত্রপাতি কেনার আগেও হাসপাতালের ভবন তৈরি হয়নি।

অভিযানকালে হাসপাতালের বিভিন্ন কক্ষ, স্টোররুম ও হাসপাতালে জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স পার্কিং এরিয়া পরিদর্শন করে দুদকের তদন্তকারী দল। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করা হয়। অভিযোগের সঙ্গে এসব নথিপত্র ও তথ্য যাচাই-বাছাই করা হবে। পরে জেলা সমন্বিত কার্যালয় থেকে দুদক প্রধান কার্যালয়ে একটি বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে। পর্যবেক্ষণ শেষে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102