নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – dainikprothombarta    
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

হৃদয় আহমেদ নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৭০ Time View

জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। একযোগে দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে সর্বমোট ২২ টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে দুপুর একটা পর্যন্ত “এ” (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষায় নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কলা ভবন, বিজ্ঞান ভবন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন ও নব নির্মিত একাডেমিক ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, ” ভর্তি পরীক্ষা গ্রহণ করার সময় আমরা সবার সহযোগিতা পেয়েছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রের এই পরীক্ষা একটি জাতীয় পরীক্ষা। আমরা এই কেন্দ্রকে আস্থার কেন্দ্র হিসেবে এগিয়ে নিয়ে যেতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। নির্ধারিত একটি সময়ের মধ্যে আনরা টিমওয়ার্ক করে কাজগুলো সম্পন্ন করেছি। পরীক্ষা শুরু হওয়ার পর শিক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সেবিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।”

সাংবাদিকদের প্রচারে খুশি হয়ে ধন্যবাদ জ্ঞাপনও করেন উপাচার্য।

উল্লেখ্য, আগামী ০৩ মে শুক্রবার ১১টা থেকে ১২টা পর্যন্ত “বি” (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা ও ১০ মে শুক্রবার ১১ টা থেকে ১২টা পর্যন্ত “সি” (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। “বি” (মানবিক) ইউনিটের পরীক্ষায় ৮ হাজার ১শ ৩৮ জন ও “সি” (বাণিজ্য) ইউনিটের পরীক্ষায় ১ হাজার ১শ ৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102