তারাকান্দায় মাজিয়াল ছেঁড়া ১০টাকা নিয়ে হত্যা কান্ডে ঘটনায় জড়িত দু’জনকে গ্রেপ্তার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

তারাকান্দায় মাজিয়াল ছেঁড়া ১০টাকা নিয়ে হত্যা কান্ডে ঘটনায় জড়িত দু’জনকে গ্রেপ্তার

বিল্লাল হোসেন স্টাফ রিপোর্টার:
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৫৫ Time View

তারাকান্দায় মাজিয়াল ছেঁড়া ১০টাকা নিয়ে হত্যা কান্ডে ঘটনায় জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছে তারাকান্দা থানা পুলিশ।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা মাজিয়াল বাজারে দোকানে সিগারেট কিনতে ছিড়া ১০টাকা নোট নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বাবা ও ছেলেকে কুপিয়ে জখমের ঘটনায় ছেলে মো. ইকবাল হোসেন (২৩) নিহত হওয়ার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে তারাকান্দা থানা পুলিশ। এবিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো: ওয়াজেদ আলী জানান পুলিশ সুপার জনাব মাছুম আহম্মদ ভূঞা দিক নির্দেশনায় এ ঘটনার ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের মধ্যে আব্দুর রশিদ মন্ডল (৪০) ও ফারুক মন্ডল (২৫) দুজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।এবং গ্রেপ্তারি অভিযানে অফিসার ইনচার্জ (ওসি) মো: ওয়াজেদ আলীর নেতৃত্বে এসআই শামীম, এস, আই হাশিম সঙ্গীয় ফোর্স দায়িত্বশীল ভূমিকা পালন করেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার বানিহালা ইউনিয়নের মাজিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ইকবালের বাবা সাদেক মুন্সি স্থানীয় মাজিয়াল এলাকার দিঘারকান্দা গ্রামের মৃত শাবান আলীর ছেলে। সাদেক স্থানীয় মাজিয়াল বাজারের ব্যবসায়ী বলে জানা গেছে। জখমী মো. সাদেক মুন্সি (৪৮) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।

এবিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো: ওয়াজেদ আলী আরো বলেন, দোকানে সিগারেট কিনে ১০ টাকার ছিড়া নোট দেয়। দোকানদার টাকা চেইঞ্জ করে দিতে বললে না দিয়ে তর্ক শুরু করে। এক পর্যায়ে দোকানদার ইকবালকে স্টেপ করে। বাবা ফিরাইতে গেলে তাকেও যখম করে।

ছেলে ইকবাল নিহত হয়েছে নিহতের পিতাকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।বুধবার নিহত ইকবালের জানাজায় অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় ওসি ওয়াজেদ আলী অংশগ্রহণ করে ভুক্তভোগী পরিবারকে ন্যায় বিচার পাওয়ার আইনগত সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন।পরে ইকবাল হোসেন (২৩)কে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102