টাঙ্গাইলে শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে হুজুর আটক – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

টাঙ্গাইলে শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে হুজুর আটক

সখিপুর (টাংগাইল) প্রতিনিধিঃ মোঃ আবু বকর সিদ্দিক (অপু):
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২১৩ Time View

টাঙ্গাইলের সখীপুরে শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে হুজুর মাওলানা আজমত আলীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টায় উপজেলা এতিমখানা রোডে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাওলানা আজমত আলীর বাড়ি কালিহাতী উপজেলার পাইকরা ইউনিয়নের শিহরাইল গ্রামে।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযুক্ত মাওলানা আজমত আলী মিথ্যা অজুহাতে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় এক শিক্ষার্থীকে নিজের শোয়ার ঘরে ডেকে আনেন। ভুক্তভোগী ওই শিক্ষার্থী নাজেরা বিভাগের শিক্ষার্থী। রাতেই একাধিকবার তাকে বলাৎকার করার চেষ্টা করেন। এ ঘটনার কিছুক্ষণ পরে রাতেই ওই শিক্ষার্থী মোবাইল ফোনে তার অভিভাবককে জানান। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় পরিচালক থানা মসজিদের পেশ ইমাম আবু বকর সিদ্দিক অপচেষ্টা চালান। জানাজানি হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গিয়ে ওই হুজুরকে আটক করে থানায় আনেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ফজল মিয়া বলেন, এই হুজুরের দৃষ্টান্ত বিচার চাই। যে বিচার দেখে অন্য কোন হুজুর অন্য কারোর সন্তানের ক্ষতি করতে না পারে।মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় পরিচালক ও থানা মসজিদের পেশ ইমাম মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাটি আমার অগোচর হয়েছে বিষয়টি নিয়ে আমি বসে সমাধান করার চেষ্টা করেছি। পরে পুলিশের কাছে থাকে হস্তান্তর করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, অভিযুক্ত ওই হুজুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনা হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102