গাজীপুরে তুলার গুদামের আগুন মাহাবুল ইসলাম গাজীপুর – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গাজীপুরে তুলার গুদামের আগুন মাহাবুল ইসলাম গাজীপুর

মাহাবুল ইসলাম গাজীপুর
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১২২ Time View

প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ড হয়েছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মহানগরের তেলিপাড়ায় মো. ইয়াসিনের মালিকানাধীন তুলার গুদামে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন। তিনি বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তেলিপাড়ায় মো. ইয়াসিনের মালিকানাধীন তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১টা ৪০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, আগুনে মজুদ করা বিভিন্ন ধরনের তুলা, ঝুট মালামাল, বিভিন্ন ধরনের মেশিনারিজ পুড়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102