সখীপুরে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সখীপুরে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ

সখিপুর (টাংগাইলে) প্রতিনিধীঃ মোঃ আবু বকর সিদ্দিক (অপু)
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৬৯ Time View

অতি তীব্র দাবদাহ, সঙ্গে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সখীপুরসহ আশেপাশের অঞ্চলের মানুষ।

অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে আম, লিচুসহ নানা ফল ও ফসল। পরিত্রাণের জন্য আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১ টার উপজেলার আমতৈল নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গণে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়।নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ ও দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মাওলানা আসলাম উদ্দিন।

এদিকে তীব্র গরমের মধ্যে গতকাল ২৩ এপ্রিল মঙ্গলবার সখীপুরে সর্বোচ্চ ৩৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে দেশব্যাপী এই তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102