পাটগ্রামে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী নারীর মৃত্যু – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী নারীর মৃত্যু

মোঃ হানিফ মিয়া লালমনিরহাট প্রতিনিধি :
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৮১ Time View

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মমতা বেগম (৪০) ভারসাম্যহীন (প্রতিবন্ধী) নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার ধবলসুতী হরিসভা খানপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মমতা বেগম উপজেলার ধবলসুতী এলাকার বাসিন্দার মৃত বদির উদ্দিনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, নিহত মমতা বেগম দীর্ঘ দিন ধরে ভারসাম্যহীন অবস্থায় ছিল । কানে না শোনার কারণে রেল লাইনে হাঁটার সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী লোকাল ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রেল লাইনের পার্শ্বে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মমতার নিথর দেহ দেখতে পেয়ে তার পরিবারের সদস্যদের ও পাটগ্রাম থানায় সংবাদ দেন। নিহত মমতা ২০ থেকে ২৫ বৎসর ধরে তার বড় ভগ্নিপতির বাড়িতেই থাকতেন।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ট্রেনে কাটা পড়ে মমতা বেগম নামে একজনের মৃত্যু খবর পাওয়া মাত্রই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি জিআরপি থানায় অবগত করা হবে তারাই পরবর্তী আইননুক ব্যবস্থা নিবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102