নবাবগঞ্জে স্বামী পিটিয়ে হত্যা করলো স্ত্রী ও কন্যা সন্তানকে – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

নবাবগঞ্জে স্বামী পিটিয়ে হত্যা করলো স্ত্রী ও কন্যা সন্তানকে

মোঃ জাহাঙ্গীর আলম, দিনাজপুর দক্ষিণ জেলা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৬৫ Time View

দিনাজপুরে নবাবগঞ্জে মোবাইল ফোনকে কেন্দ্র করে খাটের পাশি দিয়ে পিটিয়ে মর্জিনা বেগম (৩০) এক নারীকে হত্যা করেছে স্বামী শহিদুল। এঘটনায় আফরিন আক্তার (৭ ) নামে এক শিশু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় আজ রোববার মারা গেছে। ছেলে  আল আমিন (১২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল শনিবার রাত সাড়ে ৯ টায় নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মর্জিনা বেগম (৩০) ও শিশু আফরিন নবাবগঞ্জ উপজেলার হেয়াতপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী ও কন্যা।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন,রাত নয় টার দিকে মোবাইলের সংবাদ পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান। রাত সাড়ে ৯ টার পর নিহতের বাড়ি থেকে কান্না ও চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসে। এ সময় গুরুত্বর আহত  ছেলে-মেয়েকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নতচিকিৎসা জন্য রংপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন দায়িত্বরত চিকিৎসক। রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে শিশু আফরিন আক্তার (৭ ) মারা যায়।

হত্যার ঘটনা উদঘাটনে পুলিশের ক্রাইমসিন ইউনিটকে খবর দিলে তারা নিহত মর্জিনা বেগমের স্বামী শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে। পরে পুলিশের কাছে হত্যার ঘটনার সত্যতা স্বীকার করেছে শহিদুল ইসলাম। স্ত্রী ও কন্যা সন্তান হত্যার ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102