ডোমারে নববর্ষ উদযাপন। – dainikprothombarta    
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

ডোমারে নববর্ষ উদযাপন।

  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১১৮ Time View

নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।

নীলফামারীর ডোমারে ‘বাংলা নববর্ষ’ বরণ ও উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রবিবার (১৪ই এপ্রিল) সকাল ১০টায় উপজেলা শহরের বাটার মোড়ে ডোমার নাট্য সমিতি গেট থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হৃদয়ে স্বাধীনতা প্রাঙ্গণে এসে মিলিত হয়।

মঙ্গল শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক, শিক্ষার্থী-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

পরে, নতুন বাংলা বছরকে বরণ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন আলী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ প্রমুখ।

আলোচনা শেষে ‘বাংলা নববর্ষ’ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। 

পরে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের যৌথ পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, বৈশাখের প্রথম দিনের আয়োজনে ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা , হা-ডু-ডু খেলা ও চিত্রাংকন প্রতিযোগিতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102