শরণখোলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ৮শ নারী পুরুষ। – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শরণখোলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ৮শ নারী পুরুষ।

  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১২৮ Time View

শরণখোলা উপজেলা প্রতিনিধি জাকারিয়া শাওন:

বাগেরহাটে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার বিতরণ করেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ। বাগেরহাটের শণখোলার ৮শ দুস্থ নারী-পুরুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী তুলে দিয়েছেন সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপহার হিসেবে নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি।

ঈদ উপহার বিতরণকালে বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের সংসদ সদস্য বদিউজ্জামান সোহাগ বলেন, প্রধানমন্ত্রী চান সমাজে ধনী-গরিবের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না। তিনি চান দেশের সবাইকে নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে। সেই লক্ষ্যে অসহায় মানুষের জন্য তিনি এই উপহার পাঠিয়েছেন।

উপহার বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাছানুজ্জামান পারভেজ, ধানসাগর ইউনিয়নের চেয়ারম্যান মইনুল ইসলাম টিপু, খোন্তাকাটা ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, আবু জাফর জব্বার, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান স্বপন, শাহজাহান বাদল জমাদ্দার, জালাল আহমেদ রুমি, হুমায়ুন কবির তালুকদার, তপু বিশ্বাস, তাজু সরদারসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102