ডোমারে বিবাহিত বহিরাগতদের নিয়ে ছাত্রলীগের কমিটি ঘোষণা করায় প্রতিবাদ। – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ডোমারে বিবাহিত বহিরাগতদের নিয়ে ছাত্রলীগের কমিটি ঘোষণা করায় প্রতিবাদ।

  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১২০ Time View

নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।

নীলফামারীর ডোমার উপজেলা সদ্য ঘোষিত ছাত্রলীগের কমিটিতে বিবাহিত ও বহিরাগতকে কমিটি দেওয়ায় প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

ডোমার উপজেলা সর্বস্তরের ছাত্রলীগ নেতাকর্মী’র ব্যানারে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। থানা সংলগ্ন রিপোর্টার্স ক্লাব হতে মিছিলটি বের হয়ে বাটার মোড় স্থানে সমাবেশে মিলিত হয়েছে।

সমাবেশে ডোমার সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারন সম্পাদক স্বপন রহমান প্রমূখ বক্তব্য দেন।

বক্তরা তাদের বক্তব্যে বলেন, গত ২৪মার্চ জেলা ছাত্রলীগ ডোমার উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করেন। ঘোষিত কমিটিতে সভাপতি পদে মেহেদী হাসান আকাশ ও সাধারন সম্পাদক পদে সোহানুর রহমান সোহানের নাম ঘোষনা করা হয়। তাদের দাবী আকাশ একজন বিবাহিত ও সোহান উপজেলার স্থায়ী বাসিন্দা নন। বিবাহিত ও বহিরাগতরা কিভাবে ছাত্রলীগের কমিটিতে আসে, প্রশ্ন রাখেন জেলা ছাত্রলীগকে। তারা অবিলম্বে তদন্ত কমিটি দিয়ে বিষয়টি তদন্তপূর্বক ঘোষিত কমিটিকে স্থগিত ও ত্যাগী নেতাকর্মীদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবী করেন।

শেষে উপস্থিত ছাত্রলীগের সাবেক বর্তমান নেতাকর্মীরা ইফতার পার্টিতে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102