লালপুরে চোরাই ব্যাটারি চালিত ভ্যানসহ চোর চাক্রের এক সদস্যকে আটক করেছে থানা পুলিশ। – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

লালপুরে চোরাই ব্যাটারি চালিত ভ্যানসহ চোর চাক্রের এক সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৩৫ Time View

লালপুর উপজেলা প্রতিনিধি মাসুদ রানা:

লালপুরে চোরাই ব্যাটারি চালিত ভ্যানসহ চোর চাক্রের এক সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত চোর চক্রের সদস্য ইয়াকুব আলী পাশ্ববর্তী বাঘা উপজেলার বাউসা টাউরিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।

লালপুর থানা ও অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার মোমিনপুর গ্রামের আব্দুল হালিম পেশায় একজন ভ্যান চালক। তিনি রাতে বালিতিতা গ্রামের মাছ ব্যবসায়ী রয়েলের মাছের ভাড়ায় উপজেলার নওদাপাড়া এলাকার বাচ্চু মিয়ার পুকুরে যান। এসময় তিনি পুকুরের পাশে ওলির আম বাগানে ভ্যানটি রেখে পুকুরে যান। রাত ১টার দিকে এসে দেখেন তার ভ্যানটি নেই, কেবা কাহারা চুরি করে নিয়ে গেছে। পরের দিন সোমবার (১ এপ্রিল ২০২৪) সকালে এব্যাপারে লালপুর থানায় একটি অভিযোগ দাখিল করেন।

তার অভিযোগের প্রেক্ষিতে লালপুর থানার মামলার তদন্ত কর্মকর্তা এস আই রেজাউল করিমসহ একটি অভিযানিক দল অভিযান চালিয়ে উপজেলার কচুয়া কারিগরপাড়া থেকে চোরাই ভ্যানসহ ইয়াকুব আলীকে আটক করে। এসময় তার কাছে থেকে ব্যাটারি চালিত চার্জার ভ্যানের দুইটি চাবি (মাস্টার কি), একটি নীল রংয়ের টিভিএস ১১০ সিসির মোটরসাইকেল উদ্ধার করা হয়। লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাছিম আহমেদ জানান ব্যাটারি চালিত ভ্যান ও একটি নীল রংয়ের টিভিএস ১১০ সিসির মোটরসাইকেলসহ চার্জার ভ্যানের দুইটি চাবি (মাস্টার কি)সহ একজনকে আটক করা হয়েছে। এব্যাপারে লালপুর থানায় একটি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102