কিসমত গনকৈড় ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

কিসমত গনকৈড় ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৩১ Time View

এম. শাহাবুদ্দিন দুর্গাপুর রাজশাহী

দুর্গাপুর উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পবিত্র ঈদ-উল-ফিতরের ভিজিএফ এর (চাল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সাধারণ মানুষের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে ৬শত ৩৪ জনের মাঝে এ চাল বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাখাওয়াত হোসেন, ইউপি সদস্য ইয়াছিন আলী, জমির উদ্দিন, শহিদুল ইসলাম, ওয়াজেদ আলী, সংরক্ষিত ইউপি সদস্য শেফালী খাতুন, রহিমা বেগম ও মেরিনা সুলতানা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ-মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৩- ২৪ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রতিজনকে (১০) কেজি চাউল বিতরণ করা হয়েছে।

এছাড়াও ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ তার নিজ তহবিল থেকে ২০০ কেজি চাউল বিতরণ করেন।
চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর এ উপহার দেওয়ার সময় আরো অনেক আসহায় মানুষ পরিষদে এসেছেন তাদেরকে আমি ঈদের শুভেচ্ছা হিসেবে এই চাউল বিতরণ করেছি, যা প্রতিবছর করে থাকি।
তিনি আরও বলেন, আমি চাই আমার ইউনিয়নে সকল মানুষ মিলেমিশে আনন্দে ঈদের আনন্দ উপভোগ করুক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102