এসএসসি ০৬ এইচএসসি ০৮ লক্ষ্মীপুর কমিউনিটির উদ্যোগে ইফতার মাহফিল – dainikprothombarta    
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার বাসন থানার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নারী নির্যাতন ও অস্ত্র মামলার ৫ আসামী গ্রেফতার একরাতে ১৭টি পানবরজ ভাঙচুর কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড

এসএসসি ০৬ এইচএসসি ০৮ লক্ষ্মীপুর কমিউনিটির উদ্যোগে ইফতার মাহফিল

  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৩০ Time View

আরিফ হোসেন রুদ্র (রায়পুর লক্ষ্মীপুর)

তারিখ: ৩০ মার্চ, ২০২৪ (১৯ রামাদান, ১৪৪৫ হিজরী) রোজ শনিবার লক্ষ্মীপুর কমিউনিটির উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা হয়। স্বনাম ধন্য দারুল হেজবুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ছাত্রদের মাঝে ইফতারি বন্টন করা হয় । মাদ্রাসার মুহতামিম এবং শিক্ষকদের সরব উপস্থিতিতে আয়োজন টি ফুটে ওঠে।

বন্ধুদের বন্টন অটুট থাকুক এই স্লোগানকে সামনে রেখে লুকানো কথা আস্থা ও বিশ্বাসের সঙ্গে খুলে বলা যায়। সহযোগিতার হাত বাড়িয়ে টেনে তোলা হয় বিপৎসীমা থেকে নিরাপদ স্থানে। ভুল সিদ্ধান্তের অন্ধকার হতে ফিরিয়ে আলোকিত পথের সন্ধান দেখায়।
সেই বিশ্বাসী সম্পর্কের সঙ্গে জড়িত ব্যক্তিকে বন্ধুত্বের আসনে বসিয়ে তাকে বন্ধু বলা যায়। বন্ধু হতে পারে এক থেকে একাধিক। আত্মার সঙ্গে আত্মার শক্তিশালী বন্ধন হলো বন্ধু। বন্ধু হতে পারে যে কেউ। বন্ধুত্বের কোনো বয়স নেই। পারিপার্শ্বিক অবস্থা, সততা, সহমর্মিতা, সহযোগিতা, সমবেদনা, মনের অনুভূতি প্রকাশ, ভয়কে জয় করায় নির্ভরশীল সঙ্গী হলো বন্ধু। কখনো কখনো পাড়াপড়শি, আত্মীয়স্বজন, অপরিচিত কেউ সামনে এসে দাঁড়ায় বন্ধুর ভূমিকায়। যৌথ উদ্যোগে হাত বাড়ায় শক্ত একটি ভিত্তি গড়ার আশায়। বন্ধুত্বের স্থায়িত্ব নির্ভরশীল সৎ ও মননশীল চিন্তার ওপর। যার বন্ধু আছে সে কখনো গরিব নয়। কথাটির বিপরীতে যুক্তি দাঁড় করানো বিন্দু সুযোগ নেয়।
জীবন চলার পথে দুই প্রকার বন্ধু সামনে এসে দাঁড়ায়। সৎ বন্ধু ও অসৎ বন্ধু। সাদা মনের সৎ বন্ধু কখনো নিজ স্বার্থের ঝুলির দিকে তাকায় না। অসৎ ও বিকৃত মনের বন্ধু বুকে বুক মেলায় ঠিকই। কিন্তু তার এক হাত পিঠের ওপর রাখলে অন্য হাতে থাকে সুবিধাভোগী।

মাহফিলে লক্ষ্মীপুর কমিউনিটির রায়পুর উপজেলার বন্ধুমহল আয়োজনে এস.এস.সি ০৬ এবং এইচ.এস.সি ০৮ অংশগ্রহণ করেন ফয়েজ, ওমর ফারুক, মাহমুদ সানি, এনামুল এহসান, সাব্বির, রেহান, আলামিন, রিপন, তুহিন, বিপ্লব, ওসমান গনি, শাহিন আলম, সোহাগ প্রমুখ।

দোয়া এবং ইফতারির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102