১২ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় – dainikprothombarta    
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

১২ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়

  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৩৭ Time View

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

পবিত্র শব-ই- কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ৫ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে এই ছুটি।

সোমবার ( ১ এপ্রিল) নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. মেহেদী উল্লাহ ও হল প্রাধ্যক্ষদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (১ এপ্রিল) নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল, পরিচালক, ছাত্রপরামর্শ ও নিদের্শনা এবং প্রক্টর সমন্বয়ে অনুষ্ঠিত ১৭ তম সাধারণ সভার সিদ্ধান্ত- ০২ মোতাবেক এবং এই বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ক্যালেন্ডারে নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী পবিত্র শব-ই- কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষ্যে আগামী এপ্রিল (শুক্রবার) বিকাল ৩.০০ টা হতে ১৭ এপ্রিল (বুধবার) সকাল ৫.৫৯ ঘটিকা পর্যন্ত হলসমূহ বন্ধ থাকবে। এবং আগামী ১৭ এপ্রিল (বুধবার) সকাল ৬.০০ টায় যথারীতি হলসমূহ খুলে দেওয়া হবে। এমতাবস্থায় হল সমূহে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদেরকে ০৫ এপ্রিল (শুক্রবার) বিকাল ৩.০০ ঘটিকার মধ্যে হলসমূহ ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উল্লিখিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রমও বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102