নীলফামারী কুরিয়ার সার্ভিস গাড়িতে ফেনসিডিল আটক -০১ পাচারকারী। – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

নীলফামারী কুরিয়ার সার্ভিস গাড়িতে ফেনসিডিল আটক -০১ পাচারকারী।

  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৪৫ Time View

নীলফামারীতে কুরিয়ার সার্ভিসের গাড়িতে ফেনসিডিল পাচারকালে গাড়ির চালককে আটক করেছে র‌্যাব-১৩। শনিবার(৩০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নীলফামারীর ডোমার পৌরসভার ডিবি রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

এ সময় দুটি সাদা বস্তা থেকে ৫৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত গাড়ী চালক শ্যামল হোসাইন(২৭) লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বড়খাতা (রমনীগঞ্জ) এলাকার বুলু মিয়ার ছেলে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে  বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ নীলফামারী উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ।
 
র‌্যাব জানায়, ইউএসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে করে ফেনসিডিল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারীর ডোমার পৌরসভার ডিবি রোড এলাকায় অবস্থান নেয় র‌্যাব। কাভার্ডভ্যানটি ওই স্থানে পৌঁছালে গাড়িটি তল্লাশি করে চালকের অতিরিক্ত সিটের নিচে প্যাকেটজাত করা দুটি সাদা বস্তার মধ্যে ৫৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে কার্ভাডভ্যানটি জব্দ করে ফেনসিডিল ব্যবসায়ী কাভার্ড ভ্যান চালক শ্যামল হোসাইনকে আটক করা হয়। 

র‌্যাব আরও জানায়, শ্যামল হোসাইন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবস্থার সঙ্গে জড়িত। সীমান্ত এলাকা লালমনিরহাট থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কুরিয়ার সার্ভিস পদ্ধতির  মাধ্যমে মাদকদ্রব্য বহন ও পাচার করে আসছিল। এ ঘটনায় ডোমার থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102