আদিতমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত যুবকের মৃত্যু – dainikprothombarta    
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার বাসন থানার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নারী নির্যাতন ও অস্ত্র মামলার ৫ আসামী গ্রেফতার একরাতে ১৭টি পানবরজ ভাঙচুর কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড

আদিতমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত যুবকের মৃত্যু

মোঃ হানিফ মিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২০১ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ-

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত গরু পাড়াপাড়কারী রাখাল লিটন মিয়া (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বুধবার  (২৭ মার্চ) সন্ধ্যা ৬টায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ নিহতের লাশ বিজিবির নিকট হস্তান্তর করবেন বলে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোফাজ্জল হোসেন আকন্দ বিষয়টি নিশ্চিত করেন। তার আগে পৌনে ৪টার দিকে বিজিবি-বিএসএফ’র স্টান্ডার্ট বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে মঙ্গলবার রাত ১১টায় ভারতের কুচবিহার জেলা সদরের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়  বলে নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এনিয়ে বুধবার  (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলারের কাছে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সময় পিছিয়ে তা বিকেলে করা হয়।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরের দিকে উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলারের কাছে বিএসএফ -এর গুলিতে লিটন মিয়া আহত হয়। পরে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। লিটন মিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মো. মোকছেদুল ইসলামের ছেলে।

প্রসঙ্গত উল্লেখ্য, উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলার এলাকায় দিয়ে রাতে বাংলাদেশি কয়েকজন যুবক গরু আনার চেষ্টা করলে ভারতীয় জলপাইগুড়ি-৭৫ বিএসএফ ব্যাটালিয়নের বারথার ক্যাম্পের টহল সদস্যরা গুলি করে। এসময় লিটন মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে যায়। পরে বিএসএফ সদস্যরা তাকে নিয়ে ওই এমজেএম হাসপাতালে ভর্তি করান।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, বিএসএফ – এর গুলিতে আহত বাংলাদেশীর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে  মৃত্যু হয়েছে। দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই  বাংলাদেশীর মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102