১২০ টাকায় পুলিশে চাকরী পেলেন লালমনিরহাট জেলার ৩২ জন – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

১২০ টাকায় পুলিশে চাকরী পেলেন লালমনিরহাট জেলার ৩২ জন

  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৫৬ Time View

এম এ খাঁন ইমন
হাতীবান্ধা প্রতিনিধি

লালমনিরহাট জেলার ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে কোনো ঘুষ, সুপারিশ ও হয়রানি ছাড়া ৩২ জন চাকরি পেয়েছেন।

গতকাল শনিবার লালমনিরহাট পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

এতে ২৭ জন ছেলে ও ৫ জন মেয়ে প্রাথমিকভাবে ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদের জন্য নির্বাচিত হন। নির্বাচিতদের নাম ঘোষণার সময় পুলিশ লাইন্স মাঠে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে পুলিশে চাকরি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা সবাই। একই সঙ্গে ভবিষ্যতে দেশের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।
এবারের ট্রেইনিং রিক্রুট পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় লালমনিরহাট জেলার ১৪৪২ জন তরুণ-তরুণী অনলাইনে আবেদন করেন। লিখিত পরীক্ষা দেন ২৮৯ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৮২ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102