ধানের ব্লাস্ট রোগ আবহওয়া অনুকূলে জরুরি সতর্কবার্তা। – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

ধানের ব্লাস্ট রোগ আবহওয়া অনুকূলে জরুরি সতর্কবার্তা।

  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৩৬ Time View

নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।

সারা দেশে বর্তমানে যে আবহাওয়া বিরাজ করছে এবং আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণপূর্বক ধারনা করা যাচ্ছে যে, ধান গাছের বর্তমান বৃদ্ধি পর্যায়ে পাতা ব্লাস্ট এবং স্থান ভেদে আগাম রোপনকৃত জমিতে নেক ব্লাস্ট রোগ ব্যাপক আকারে দেখা দিতে পারে।

এ রোগের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করার জন্য ট্রাইসাইক্লাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন- ট্রুপার অথবা দিফা অথবা জিল (৫০ গ্রাম ঔষধ ৬৪ লিটার পানিতে ভালভাবে মিশিয়ে ৩৩ শতাংশ জমিতে) ৭-১০ দিন ব্যবধানে বিকাল বেলা দুই বার স্প্রে করতে হবে।

যাদের জমির ধানে এখনো শীষ বের হয়নি বা কিছু দিনের মধ্যে শীষ বের হবে, তাদের জমিতে ধানের শীষ বের হওয়ার সময় নেক ব্লাস্ট রোগ হোক বা না হোক একই নিয়মে বিকাল বেলা ৭-১০ দিন ব্যবধানে দুই বার স্প্রে করতে হবে।

মনে রাখতে হবে, নেক ব্লাস্ট রোগ একবার হয়ে গেলে আর দমন করা সম্ভব নয়। ঝড়-বৃষ্টির কারণে এবছর ব্লাস্ট রোগ ব্যাপক ভাবে ছড়ানোর সম্ভাবনা আছে। বৃষ্টির অবস্থা বুঝে স্প্রে করতে হবে, যেন স্প্রে-র পরপরই ঔষধ পানিতে ধুয়ে না যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102