রায়পুরে বেআইনী প্রতিষ্ঠানের অনুষ্ঠানে আইনের লোকেরা” – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রায়পুরে বেআইনী প্রতিষ্ঠানের অনুষ্ঠানে আইনের লোকেরা”

  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১১৭ Time View

রায়পুর (লক্ষ্মীপুর) উপজেলা প্রতিনিধি।।

মহামান্য হাইকোর্ট বিটিআরসি চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। এদিকে আজ মঙ্গলবার (১৯ মার্চ) লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে রায়পুর বিডি ভয়েস নামক একটি অনিবন্ধিত নিউজ পোর্টালের ৪ বছরপূর্তীর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন সহ আরো অনেকে।
বিষয়টি নিয়ে সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চলছে আলোচনা-সমালোচনা। সচেতন মহলের বক্তব্য- যেখানে মহামান্য হাইকোর্ট বিটিআরসি চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন সেখানে
রায়পুর বিডি ভয়েস নামক অনিবন্ধিত নিউজ পোর্টাল এর ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে রাস্ট্রের আইন প্রণেতা সাংসদ, উপজেলার প্রধান জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশগ্রহণ করে অনিবন্ধিত বেআইনী প্রতিষ্ঠানকে বৈধতা দিলেন কোন ক্ষমতায় বা কোন আইনে? তারা এ বিষয়ে নির্বাহী ব্যক্তিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102