মুল‍্য তালিকা না থাকায় নীলফামারীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা। – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

মুল‍্য তালিকা না থাকায় নীলফামারীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা।

  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৩২ Time View

নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।

রমজান মাস উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার দর মনিটরিংয়ের লক্ষ্যে নীলফামারীর ডোমার পৌর কাঁচাবাজারে অভিযান পরিচালিত হয়।

সোমবার (১৮ মার্চ) বিকালে শহরের পৌর কাঁচাবাজারে বাজার দর মনিটরিংয়ের লক্ষ্যে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স রতন ভাণ্ডারের মালিক মোঃ আব্দুল মালেক বাবুকে ৫ হাজার ও মেসার্স লাবিব ভাণ্ডারের মালিক গোলাম রাশেদকে ২ হাজার টাকা, দুই ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, বাজার-দর নিয়ন্ত্রণ, মূল্যবৃদ্ধি ঠেকাতে ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102