অসহায়দের মধ্যে তাঁতীলীগ নেতা তাহের খানের শাড়ি-লুঙ্গি বিতরণ। – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

অসহায়দের মধ্যে তাঁতীলীগ নেতা তাহের খানের শাড়ি-লুঙ্গি বিতরণ।

  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৩০ Time View

মাহাবুল ইসলাম গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে অসহায় ও দরিদ্রদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ৫৪ নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি মো. তাহের খান। আজ (১৭ মার্চ) রবি বারে সকালে তার নিজ বাসভবনে প্রায় এক হাজার পরিবারের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন তিনি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. বিল্লাহ হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব মো হারুনর রশীদ,টঙ্গী পশ্চিম থানা তাঁতীলীগের সভাপতি মো সিরাজুল হক, ইমাম বুখারী (সৌদি মসজিদ) এর ইমাম ও খতিব মাওলানা আবু সুফিয়ান, হাজী ইয়ার খান, হাজী মনির হোসেন, শাহীন মিয়াসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।ঈদ সামগ্রী বিতরণকালে তাহের খান বলেন, মা ও বাবার নির্দেশে প্রায় প্রতি বছর রমজানে এসব অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102