দুর্গাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

দুর্গাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১২২ Time View

এম. শাহাবুদ্দিন, (দুর্গাপুর) রাজশাহী

“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে ,আনব হাসি সবার ঘরে “এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালিত হয়েছে।

রবিবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথেই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা আখতারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বানেছা বেগম ও আব্দুল মোতালেব মোল্লা, সহকারী কমিশনার ভূমি কৃষ্ণ চন্দ্র, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম।
আলোচনা সভা আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ।

বঙ্গবন্ধু বিষয়ের উপর চিত্রাংকন ও বাংলাদেশের স্বাধীনতা বিষয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ শেষে জন্মদিনে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102