তালায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক সুভাষ দাস আটক – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

তালায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক সুভাষ দাস আটক

  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৫১ Time View

শাহিনুর:

তালায় ১৬৭ নং ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুভাষ কুমার দাস (৫৮) এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে আটক করেছে তালা থানা পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) রাতে নুরুল্লাহপুর গ্রাম থেকে শিক্ষক সুভাষ কুমার দাস কে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার ভূক্তভোগী পরিবার তালা থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ফতেপুর সরকারী প্রাথামিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুভাষ কুমার দাস গত ৭ মার্চ সকালে স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে (১০) শ্রেণী কক্ষে ডেকে হাত, পা টিপে দিতে বলে। এসময় ওই শিক্ষার্থী পা ও হাত টিপতে গেলে শ্রেণী কক্ষে কোনো ছাত্র ছাত্রী না থাকার সুযোগে ছাত্রীকে পরিধেয় বস্ত্রের মধ্যে হাত ঢুকিয়ে গোপন স্থানে হাত দেওয়ার চেষ্টা করে। এসময় ছাত্রী শিশুটি ভয় পেয়ে বাড়ি গিয়ে মাকে খুলে বলে।

বিষয়টি জানাজানি হলে পরের দিন অবিভাবকরা প্রধান শিক্ষকের কাছে মৌখিক অভিযোগ করলেও তিনি কোনো পদক্ষেপ না নেয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, তালা থানা সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম জানান, এঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে মামলা করলে শুক্রবার রাতে শিক্ষকে আটক করা হয়। শনিবারে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102