রায়পুর উদমারা গ্রামে ৮০ বছরের বৃদ্ধকে পিটিয়ে জখম। হাসপাতালে ভর্তি, থানায় মামলার প্রস্তুতি। – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রায়পুর উদমারা গ্রামে ৮০ বছরের বৃদ্ধকে পিটিয়ে জখম। হাসপাতালে ভর্তি, থানায় মামলার প্রস্তুতি।

  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৫৫ Time View

রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উদমারা গ্রামে ৮০ বছরের এক বৃদ্ধকে পিটিয়ে জখম করা হয়েছে। মুমুর্ষ অবস্থায় তাকে রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রায়পুর থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

সরেজমিন গিয়ে জানা যায়, গতকাল ৮ মার্চ শুক্রবার রায়পুর ৯ নং দঃ চরআবাবিল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চকিদার বাড়ির মৃত মোহাব্বত আলীর ছেলে সৈয়দ আহম্মদের সাথে মোহাম্মদ উল্যা ম্যানেজারের ছেলে কবির ম্যানেজারের জমি নিয়ে বিরোধ চলছিলো। দুই পক্ষের ঝগড়ার এক পর্যায়ে মৃত মমিন উল্লার ছেলে মোঃ মহসিন (২০) তার হাতের লোহার রড দিয়ে বৃদ্ধ সৈয়দ আহম্মদের মাথায় উপর্যুপরি বাড়ি মারে। মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধ সৈয়দ আহম্মদ অজ্ঞান হয়ে পড়ে। আহত সৈয়দ আহম্মদকে তার ছেলে ইউসুফ ও হারুন উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। স্থানীয় তোফায়েল ও মাইনুদ্দীন বলেন, বিনা উস্কানীতে মহসীন এই কাজ করেছে। বর্তমানে বৃদ্ধ সৈয়দ আহমদের অবস্থা আশঙ্কাজনক।

সৈয়দ আহমদের ছেলে মোঃ ইউসুফ বলেন, আমার বাবার উপর হামলাকারীদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যাবস্থা নিবো

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102