বাগেরহাটের ফকিরহাটে আবারো ৫ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বাগেরহাটের ফকিরহাটে আবারো ৫ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৪০ Time View

আরিফুল ইসলাম:
বাগেরহাটের ফকিরহাটে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাগেরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশ।সোমবার রাত আটটার দিকে ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ওমর হাওলাদার (২৩) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা গ্রামের কবির হাওলাদারের ছেলে। সে বর্তমানে বাগেরহাট জেলার মোংলা আবাসনে একটি বাড়িতে ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিল।

বাগেরহাট ডিবি পুলিশের পরিদর্শক আহাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ডিবি পুলিশের একটি দল ফকিরহাট বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মহাসড়কে একটি হোটেলের সামনে থেকে ওমর হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ট্রলি ব্যাগ তল্লাসী করে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, গ্রেপ্তার ওই মাদক কারবারিকে থানায় হস্তান্তর করেছে। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রউফ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সকালে তাকে বাগেরহাট আদালতে সোর্পদ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102