বস্তায় আদা চাষ ও পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা – dainikprothombarta    
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বস্তায় আদা চাষ ও পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা

  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২২০ Time View

নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।

বস্তায় কেন আদা চাষ করবেন

>বসতবাড়ির অনাবাদি পতিত ছায়াযুক্ত জমিতেই বস্তায় আদা চাষ করা যায়।
>বস্তায় আদা চাষের জন্য আলাদা করে জমির দরকার হয় না।
>অতিবৃষ্টি বা বন্যায় আদা ডুবে নষ্ট হয় না।
>বস্তায় আদা চষে খরচ কম।
>রোগবালাইয়ের আক্রমণ কম।
>এই পদ্ধতিতে একদিকে যেমন মাটিবাহিত রোগের আক্রমণ অনেক কমে যায়, অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় হলে বস্তা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায়।
>বাড়ির উঠোন, প্রাচীরের কোল ঘেঁষে বা বাড়ির আশেপাশের ফাঁকা জায়গা অথবা ছাদে যেখানে খুশি রাখা যায়।

▶️চাষ পদ্ধতি

➡️মাটি প্রস্তুত:
একটি বস্তায় ৩ ঝুড়ি মাটি, ১ ঝুড়ি বালি, ১ ঝুড়ি গোবর সার ও দানাদার কীটনাশক ফুরাডান ৫জি ২৫ গ্রাম নিতে হবে। মাটির সঙ্গে গোবর, বালি ও ফুরাডান ভালোভাবে মিশিয়ে বস্তায় ভরে ঝাঁকিয়ে নিতে হবে। সম্ভব হলে বস্তার মাটি যাতে নরম থাকে সেজন্যে ভার্মিকম্পোস্ট/গোবর ও ছাই মেশাতে হবে।

➡️বীজ শোধন:
আদার কন্দ লাগানোর আগে কার্বোডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ৩ গ্রাম হারে নিয়ে শোধন করে নিতে হবে। শোধনের পর কন্দগুলো একঘণ্টা ছায়ায় রেখেঈ শুকিয়ে নিতে হবে।

➡️আদার কন্দ রোপন:
মাটি তৈরি হয়ে গেলে বস্তায় রোপনের জন্যে ৭৫ গ্রামের একটি কন্দ রোপন করতে হবে।

➡️বস্তায় আদা চাষের সময়:
মে-জুন মাসে বস্তায় আদা চাষের উপযুক্ত সময়

➡️সার প্রয়োগ:
চারা লাগানোর দুই মাস পরে পরিমান মতো সরিষার খোল, ইউরিয়া টিএসপি, এমওপি সার মাটিতে প্রয়োগ করতে হবে।

➡️উত্তোলন:
ডিসেম্বর-জানুয়ারি মাসে তোলা যায়। একেকটি বস্তায় এক কেজি পর্যন্ত আদা পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102