গাজীপুরে কারখানায় বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত ৬ জন – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গাজীপুরে কারখানায় বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত ৬ জন

  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৭ Time View

মাহাবুল ইসলাম :

গাজীপুরের বাবারুল সুখীনগর ধীরাশ্রম এলাকার একটি কারখানায় বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা পৌনে ১টার দিকে গাজীপুর মহানগরের বাবারুল সুখীনগর ধীরাশ্রম এলাকার ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড নামের কারখানায় লেনিনেশন মেশিন বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে কারখানায় আগুন লাগে। এতে একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102