দুই সন্তানের জননীকে নিয়ে ইউপি সদস্য উধাও। – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

দুই সন্তানের জননীকে নিয়ে ইউপি সদস্য উধাও।

  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৭ Time View

মোঃ এম এ খাঁন ইমন।
হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দুই সন্তানের জননীকে নিয়ে ইউপি সদস্য উধাও।
জানা যায় হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য মজিদুল ইসলাম, রহমান ডাক্তারের পুত্র।
মজিদুল ইসলামও একজন গ্রাম্য চিকিৎসক।

এলাকাবাসীর কাছে জানা গেছে যে, ঐ ইউপি সদস্য মজিদুল ইসলাম এর সাথে সাতনাল এলাকার দুই সন্তানের জননীর সঙ্গে বেশ সখ্যতা ছিল।
তিনদিন ধরে তাদের দুজনকেই খুজে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে ঐ নারীর স্বামী স্থানীয় থানায় একটা ডায়েরি করেন।
এইদিকে অনেক কয়েকবার ইউপি সদস্যকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পাটিকাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল আলম সাদাত ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনাটি শোনার পর ওই ইউপি সদস্যের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করলেও কথা বলা সম্ভব হয়নি। তিনি তিন দিন ধরেও পরিষদে আসছেন না।

ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান তারা বেশিরভাগ সময় রংপুরে থাকেন। তাদের কে হেয় করার জন্য এসব কথা ছড়ানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102