ভিকারুননিসার শিক্ষক মুরাদ ২ দিনের রিমান্ডে – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ভিকারুননিসার শিক্ষক মুরাদ ২ দিনের রিমান্ডে

  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬৫ Time View

লালবাগ থানা প্রতিনিধি:-

যৌন নির্যাতনের মামলায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিত শিক্ষক গ্রেফতারকৃত মুরাদ হোসেন সরকারের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ। এ আবেদনের প্রেক্ষিতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সোমবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর কলাবাগানের বাসা থেকে প্রতিষ্ঠানটির আজিমপুর শাখার গণিত বিভাগের এই জ্যেষ্ঠ শিক্ষককে গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ। সাময়িকভাবে বরখাস্তের কয়েক ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।

লালবাগ থানার ওসি খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এক তরুণীর করা নারী নির্যাতন মামলায় মুরাদকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।

সোমবার রাতে কলেজের পরিচালনা কমিটির সভায় সাময়িক বরখাস্তের পাশাপাশি পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তিন সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ হোসেন সরকারকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করে কলেজ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মুরাদ হোসেন সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (২৫ ফেব্রুয়ারি) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের ফটকে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর আশ্বাসে বিকেল ৩টার দিকে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102