কুমিল্লায় আর্জেন্টিনার খেলা দেখে ফেরেননি বাড়ি, সকালে মরদেহ উদ্ধার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কুমিল্লায় আর্জেন্টিনার খেলা দেখে ফেরেননি বাড়ি, সকালে মরদেহ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৬৩ Time View

মো:আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):

কুমিল্লা বুড়িচং উপজেলার নামতলা পূর্বপাড়ার একটি ধানক্ষেত থেকে আর্জেন্টিনার এক সমর্থকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম সাদেকুর রহমান (২৮), তিনি চান্দিনা উপজেলার বিচুন্দাইর গ্রামের বাসিন্দা। সাদেকুর বুড়িচংয়ের নামতলা গ্রামে আবুল বাশারের বাড়িতে লজিং থাকতেন এবং কুমিল্লা সেনানিবাস এলাকায় একটি দোকানে পার্টটাইম চাকরি করতেন।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাবেদ উর রহমান জানান,সাদেকুর ছিলেন আর্জেন্টিনার একজন উদ্যমী সমর্থক। শনিবার রাতে পাড়ার একটি বাড়িতে আর্জেন্টিনা ও মেক্সিকোর মধ্যকার ফুটবল খেলা দেখেন তিনি। পরে সেখান থেকে লজিং বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন।

স্থানীয়রা জানান, রাতে খেলা শেষে সাদেকুরকে বাড়ির দিকে হেঁটে যেতে দেখা গেছে। কিন্তু তারপর থেকে তার কোনো খোঁজ ছিল না।

রবিবার সকালে স্থানীয়রা একটি ধানক্ষেতে সাদেকুরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102