গাড়িচাপার পর টেনে হেঁচড়ে নিতে নারীর বাচ্চা প্রসব, আটক চালক। – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গাড়িচাপার পর টেনে হেঁচড়ে নিতে নারীর বাচ্চা প্রসব, আটক চালক।

  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৫ Time View

নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।

নীলফামারীতে সন্তান সম্ভাব্য এক নারীকে মাইক্রোবাসচাপার পর টেনে হেঁচড়ে নিতে নিহতের ঘটনার সাত মাস পর চালক সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলশ।

ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ২ জুলাই রাত সাড়ে ১২টার দিকে সন্তান সম্ভাব্য শারমিন বেগম (২৫), তার মা ও মেয়েসহ তার বাবার বাড়ি ডোমার থানা হতে সিএনজিযোগে স্বামীর বাড়ি সৈয়দপুরে যাচ্ছিলেন। পথে নীলফামারী সদর থানার সংঘলসী ইউনিয়নের শিমুলতলী নামক স্থানে পেছন থেকে একটি মাইক্রোবাস বেপরোয়াভাবে ধাক্কা দিলে শারমিন বেগম মহাসড়কের ওপর পড়ে যান এবং মাইক্রোবাসের সঙ্গে শারমিনের কাপড় পেঁচিয়ে যায়। কিন্তু চালক গাড়ি না থামিয়েই সামনে চলতে থাকেন। মাইক্রোবাসটি প্রায় দুই কিলোমিটার শারমিনকে টেনে হেঁচড়ে নিয়ে যায় এবং পোরারহাট মহাসড়কের ওপরেই সন্তান প্রসব হয়।

টহলরত সৈয়দপুর থানা পুলিশ শারমিন বেগম ও তার নবজাতক শিশুকে সৈয়দপুর কুন্দুল হাসপাতালে নিয়ে যায়। দায়িত্বরত ডাক্তার মা ও তার সন্তানকে মৃত ঘোষণা করেন। জাতীয় জরুরী সেবা-৯৯৯ কলে নীলফামারি থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় নীলফামারী থানায় একটি নিয়মিত মামলার রুজু হয়। দীর্ঘ তদন্তের পরে নীলফামারী পুলিশ ঘাতক মাইক্রোবাস চালককে শনাক্ত করতে সক্ষম হয়।
তিনি নীলফামারী সদর থানার বেড়াকুটি গ্রামের খয়রাত হোসেনের ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102