রাজধানী ও গাজীপুরে কিশোর গ্যাংয়ের ৩৭ জনকে গ্রেফতার করেছে র‍্যাব – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রাজধানী ও গাজীপুরে কিশোর গ্যাংয়ের ৩৭ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪২ Time View

গাজীপুর প্রতিনিধি:-

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ২৪টি মোবাইল ফোন, একটি ব্লেড, একটি কুড়াল, ৫টি রড, ১৬টি চাকু, ৩টি লোহার চেইন, একটি হাতুরি, একটি মোটরসাইকেলসহ নগদ ২৪ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১ জানায়, গত কয়েক দিন র‍্যাবের একাধিক আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহাখালী, বনানী, বিমানবন্দর, টঙ্গী ও গাজীপুর এলাকায় বেশ কয়েকটি অভিযান চালায়। অভিযানে ‘০০৭ গ্রুপের দলনেতা আল-আমিন (২৪), জাউরা গ্রুপের দলনেতা মাহাবুব (১৯), বাবা গ্রুপের দলনেতা সাদ (২২), ভোল্টেজ গ্রুপের- মনা (২৮), ডি কম্পানির আকাশ ও আমির হোসেন, জাহাঙ্গীর গ্রুপ ওরফে বয়রা জাহাঙ্গীর গ্রুপসহ বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপের ৩৭ জনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহফুজুর রহমান জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার কিশোরদের মধ্যে ১৭ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, অস্ত্র, ধর্ষণ ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102