ব্রাহ্মণপাড়ায় ৬৪ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ব্রাহ্মণপাড়ায় ৬৪ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

মো:আমিনুল ইসলাম
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৬৮ Time View

কুমিল্লা জেলা প্রতিনিধি:-

কুমিল্লা,ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এক সাহসী অভিযানে ৬৪ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গ্রেপ্তারকৃতদের নাম ওয়াহিদুন নবী (২৭) ও মোঃ তপন মিয়া (১৯)।
গত রাতে,এসআই (নিঃ) শাহাবুর আলম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে একটি চেকপোস্ট স্থাপন করে। রাত ১০টার দিকে,একটি পিকআপ গাড়ি চেকপোস্টে থামাতে নির্দেশ দেওয়া হয়। গাড়িটি তল্লাশি করলে,পুলিশ গাড়ির ভেতর থেকে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করে। গাড়ির চালক ওয়াহিদুন নবী এবং সহকারী মোঃ তপন মিয়াকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম আতিক উল্যাহ বলেন:-
এই অভিযান ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অব্যাহত অভিযানের অংশ। আমরা মাদকমুক্ত সমাজ গঠনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
এই অভিযানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সাহসিকতার প্রশংসা করেছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102