কুড়িগ্রামে গলায় ফাঁস নিয়ে প্রধান শিক্ষক বাসদ নেতার আত্মহত্যা – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কুড়িগ্রামে গলায় ফাঁস নিয়ে প্রধান শিক্ষক বাসদ নেতার আত্মহত্যা

  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৭ Time View

কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে প্রভাত চন্দ্র বর্মণ (৫০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়িতে এ ঘটনার পরপরই পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করে।

নিহত শিক্ষক প্রভাত চন্দ্র বর্মণ নাজিম খান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের মৃত: বিষাদু চন্দ্র বর্মণের ছেলে। তিনি শিমূলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের রাজারহাট উপজেলা শাখা সভাপতি।

স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত ওই প্রধান শিক্ষক অনেক ঋণগ্রস্ত ছিলেন। পাওনাদারদের চাপে মানুষিকভাবে ভেঙে পরেছিলেন তিনি। এ নিয়ে পরিবারের সঙ্গেও বিবাদ সৃষ্টি হয় তার। এসব টাকা মানুষজনকে ফেরত দিতে না পারার কারণে দুঃশ্চিতায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করতে পারেন বলে ধারণা স্থানীয়দের।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে এটি একটি আত্মাহত্যা। তারপরও আমরা তদন্ত সাপেক্ষে বিষয়টির আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102