প্রবাসীর টাকা আত্মসাৎ, ৬ লক্ষ ৫০ হাজার টাকার অভিযোগ। – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

প্রবাসীর টাকা আত্মসাৎ, ৬ লক্ষ ৫০ হাজার টাকার অভিযোগ।

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৭৭ Time View

আরিফ হোসেন রুদ্র

লক্ষ্মীপুর জেলার রায়পুরে এক প্রবাসীর কাছ থেকে ৪.৭৯ শতাংশ জমিনের টাকা নিয়ে জমি বুঝিয়ে না দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় খোকনের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে জানা যায়, রায়পুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী রিয়াদ হোসেন ও তার স্ত্রী মৌসুমি একই এলাকার মোহাম্মদ উল্যার ছেলে মোহাম্মদ খোকনের কাছ থেকে বায়না চুক্তি করে গত ১৮/০৮/২০২২ ইং তারিখে ৩০ নং কেরোয়া মৌজার ২৪৪৭ নং খতিয়ানের সাবেক ৪৩৩৭ নং দাগে ৪.৭৯ শতাংশ জমিন খরিদ করে। জমিনের দাম নির্ধারন করা হয় ৭ লক্ষ ২ হাজার ৫ শত ৩৩ টাকা। এর মধ্যে গ্রহিতাদ্বয় ৬ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ৫২৫৩৩ টাকা রেজিষ্ট্রেশন করার সময় দেয়ার কথা ছিলো।

বায়না চুক্তি করে উক্ত জমি দাতা খোকন কর্তৃক গ্রহিতাদের বুঝিয়ে দিলেও অদ্যাবধি রেজিষ্ট্রেশন করে দেয়নি। বিভিন্ন সময় দাতা কর্তৃক রেজিষ্ট্রেশন করিয়া দিবে বলে ঘুরাতে থাকে।

এ ব্যাপারে প্রবাসী মোঃ রিয়াদ বলেন, গত ৭ ফেব্রুয়ারী উক্ত জমিতে সীমানা প্রাচীর নির্মান করতে গেলে দাতা মোহাম্মদ খোকন আমাকে বাধা দেয়, এবং বলে যে সে আমাকে উক্ত জমি বুঝিয়ে দিবেনা। আমার জমিন বুঝে পাওয়ার জন্য আমি প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সহায়তা চাই।

এই বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ খোকনকে মুঠোফোনে জিজ্ঞেস করলে, তিনি উক্ত জমিন বিক্রি বাবদ বায়না চুক্তি করে ৬ লক্ষ ৫০ হাজার টাকা গ্রহন করার কথা স্বীকার করে বলেন, উক্ত জমিন ভুলবসত ভিপি তালিকাভুক্ত হওয়ায় জটিলতা রয়েছে, কথা ছিলো সংশোধন করে উক্ত ভুমি আমার নামে এনে গ্রহিতাগনকে রেজিষ্ট্রেশন করে দিবো, কিন্তু সংশোধন করতে না পারায় তাহা সম্ভব হয়নি। আমি গ্রহিতাদের উক্ত টাকা ক্ষতিপুরনসহ ফেরত দিতে চাই।

উক্ত বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতা মোঃ পরান পাটোয়ারী বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। প্রবাসী রিয়াদ অত্যন্ত সরল ও ভালো মানুষ। তার সরলতার সুযোগে খোকন তার সাথে এমন আচরন করেছে। আমরা চাই এর একটা বিহীত ব্যাবস্থা হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102