নিরাপত্তা চেয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের ২৭ সাংবাদিকের জিডি। – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নিরাপত্তা চেয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের ২৭ সাংবাদিকের জিডি।

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১০ Time View

নিরাপত্তা চেয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের ২৭ সাংবাদিকের জিডি

হৃদয় আহমেদ
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত ২৭ জন সাংবাদিক।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় ময়মনসিংহের ত্রিশাল থানায় এই ডায়েরি করা হয়। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল সাংবাদিকদের পক্ষে আহত সাংবাদিক মো. ফাহাদ বিন সাইদ এতে স্বাক্ষর করেন যার জিডি নং-৪৬০।

জিডির মাধ্যমে নিরাপত্তা চাওয়া সাংবাদিকরা হলেন ফাহাদ বিন সাইদ (আজকের পত্রিকা), আহসান হাবিব (যায়যায়দিন), সিফাত শাহরিয়ার প্রিয়ান(আরটিভি), জিহাদুজ্জামান জিসান (কালবেলা), নবাব মো শওকত জাহান কিবরিয়া (আমার সংবাদ), আসলাম বেগ (খবরের কাগজ), শাকিল বাবু (প্রতিদিনের সংবাদ), রোকন বাপ্পী (দৈনিক বাংলা), আবু ইসহাক অনিক (দৈনিক জনবানী), আরাফাত রহমান (আজকালের খবর), মোকছেদুল মোমিন (সারাবাংলা), রাশেদুজ্জামান রনিসহ (ভোরের কাগজ) মোট ২৭ জন সাংবাদিক।

উল্লেখ্য, সোমবার (৫ ফেব্রুয়ারি) ছাত্রলীগের দুই গ্রুপের একটি সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করার সময় দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী কায়দায় অতর্কিত হামলা চালায় লোভন মুখলেস ও তানভীর তুহিন এর নেতৃত্বে একটি গ্রুপ। এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আবু নাঈম আব্দুল্লার অনুসারী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102