
নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।
শ্রমিক রাজনীতি থেকে উঠে আসা নীলফামারী জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় সভাপতি নির্বাচিত হয়েছেন। রংপুরে অনুষ্ঠিত শ্রমিক ফেডারেশনের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, রংপুর বিভাগীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ মজিদ উপস্থিত ছিলেন। এদিকে সভাপতি নির্বাচিত হওয়ায় দেওয়ান কামাল আহমেদকে বিভিন্ন মালিক ও শ্রমিক সংগঠনের নেত্রীবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।