যুবদল নেতা স্বপন কবিরাজের জম্মদিন উদযাপন। – dainikprothombarta    
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

যুবদল নেতা স্বপন কবিরাজের জম্মদিন উদযাপন।

  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৬৭ Time View

আরিফ হোসেন রুদ্র, উপজেলা প্রতিনিধি রায়পুর।

২ নং চরবংশী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক নেওয়ার পর ঘুরে দাঁড়িয়েছে চরবংশী যুবদল । বদলে যাওয়ার সূচনা সেখান থেকেই। এরপর প্রতিটি ইউনিটে আসতে শুরু করেছে অভাবনীয় পরিবর্তন। নিজ গুণে, দক্ষতায় পেয়েছেন ইউনিয়ন যুগ্ন সম্পাদকের পদ।
২০১৫ সালের পর থেকেই ঢেলে সাজানোর উদ্যোগ নেন সংগঠনকে। প্রতিটি ইউনিটে আসে স্বচ্ছতা। এক সময় অন্ত:দ্বন্দ্ব, সন্ত্রাস, মাদকের আগ্রাসনের কারণে উত্তপ্ত থাকতো। কিন্তু তিনি দায়িত্বে আসার পর পুরোই বদলে গেছে দৃশ্যপট এই পর্যন্ত দলের ক্ষতি হয় এমন ঘটনা খুব কমই চোখে পড়েছে। যার কারণে আজও গ্রুপিং ছাড়াই অনায়সে পরিচালিত হচ্ছে।
গত বছর সেপ্টেম্বর মাসে যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যে কমিটিতে যুগ্ম সম্পাদকের দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে সকল সাংগঠনিক কার্যক্রম করে যাচ্ছেন। তিনি এবং তাঁর আহ্বায়ক এর যোগ্য নেতৃত্বে ফুটে উঠেছে ইউনিয়ন যুবদল । যুবদলের নামে কোন অপকর্ম কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন ঘটনা কেউ দেখাতে পারবে না। তাদের নেতৃত্বে প্রাণ ফিরে পেয়েছে দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত দলের কর্মীরা। তাদের প্রত্যাশা যাতে নতুন চিন্তা ও ভাবনায় ঘুরে দাঁড়ায় যুবদল।
করোনাকালীন এই মহামারীর মধ্যে তিনি চরবংশী কয়েক হাজার নিম্ন আয়ের, অসহায় মানুষকে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করেছেন। যার মধ্যে করোনা আক্রান্ত ও আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তিও রয়েছেন। করোনা দুর্যোগের প্রথম থেকেই তিনি এ সহায়তা অব্যাহত রেখেছেন। যার কারণে তাকে বলা হয় ‘মানবিক যুবনেতা’।
এতক্ষণ বলছিলাম ২ নং চরবংশী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক স্বপন কবিরাজের কথা। আসলে এত অল্প কথায় কিংবা অল্প সময়ে তার নেতৃত্ব গুণ, দক্ষতার কথা লিখে শেষ করা যাবে না। স্বপন কবিরাজ চরবংশী ইউনিয়নের ব্র্যান্ড। তিনি একটা শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন। তাঁর ছোঁয়া একটা আমূল পরিবর্তন আসবে বলে প্রত্যাশা সকলের।
আজ ( ১লা ফেব্রুয়ারি) বৃহস্পতিবার তাঁর জন্মদিন।

যুবদলের এই ত্যাগী নেতার জন্মদিনে সর্বস্তরের নেতাকর্মী শুভেচ্ছা জানান এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা তাঁতি দলের সহ-সভাপতি সাব্বির এনাম চৌধুরী। যুবদলের সিনিয়র নেতা আব্দুল আজিজ, মামুন, মালেক,যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, আব্দুল খালিক, আব্দুস সোবহান, সাহেদ আহমদ, সালাউদ্দিন, আব্দুর রকিব মুস্তাক, এবি মজুমদার রনি, আব্দুস সাহিদ, শিপন ।

আলোচনা উঠে আসে, স্বপন কবিরাজ একজন নির্যাতিত, নিপীড়িত, কর্মীদের প্রাণ। দলের যে কোনো মুহূর্তে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102