
কুষ্টিয়া প্রতিনিধিঃ
আজ ০২ ফেব্রুয়ারী বিকেলে, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ইউনিয়নের অন্তর্গত, ০২ নং ওয়ার্ড এর খোর্দ্দভালুকা গ্রামে (ডাকুয়া নদীর পশ্চিম পাড়) সেলিম শেখ এর ভাতিজি এর বিবাহ অনুষ্ঠানে, ৭৮-কুষ্টিয়া ৪ আসনের নবনিযুক্ত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ উপস্থিত হয়ে বলেন, আমার প্রতি আস্থা আছে বলে কুমারখালী-খোকসার জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন,আল্লাহ যেন আমার জনগণের জন্য কাজ করার তৌফিক দান করে, ওই সময় উপস্থিত ছিলেন,কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, যুদ্ধকালীন বিএলএফ এর ডেপুটি কমান্ডার কুষ্টিয়া জেলার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহিদ হোসেন জাফর সহ পান্টি ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের মেম্বার, বিশিষ্ট সমাজসেবক, ০২ নং ওয়ার্ডের যুবসমাজের অহংকার, শিক্ষানুরাগী, মোঃ বিল্লাল হোসেন, ছড়োয়ার বিশ্বাস,কর্মী, আমিনুর হোসেন(মন্টু), যিনি ০২ নম্বর ওয়ার্ডের জন্য দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে আসছেন, উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, কুষ্টিয়া জেলা শাখার, সদস্য এবং কুমারখালী উপজেলা শাখার, প্রচার ও প্রকাশনা সম্পাদক, শেখ নাসির, পরবর্তীতে সবার ওই এলাকার সবার সাথে সালাম বিনিময় করে তিনি বিদায় নেন।